spot_img
spot_img

করোনায় বিশ্বে আরও ১৪৩৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে আরও এক হাজার ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯ হাজার ৪৭২ জনের। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৬৪৫ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৩৪০ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৪৫ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ৪৫৬ জন।

এ ছাড়া আমেরিকায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ২০১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯৫৪ জন এবং মারা গেছেন ৭৫ জন। ব্রাজিলে মারা গেছেন ১৯৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৮৬৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৩৯ জন এবং মারা গেছেন ৪১ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ৫৫ জন। কলম্বিয়া আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৮০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ