বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

নিরীহ তালেবানদের হত্যার স্বীকারোক্তি দিয়েছে প্রিন্স হ্যারি; আফগান সরকারের নিন্দা

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ২৫ জন তালেবান সদস্যকে হত্যার কথা স্বীকার করেছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি।

প্রকাশিত হতে যাওয়া প্রিন্স হ্যারির আত্মজীবনী “স্পেয়ার”-এর বিষয়বস্তু ফাঁস হয়ে যাওয়ায় আলোচনায় চলে এসেছে বইটি।

নিজের আত্মজীবনীতে ব্রিটিশ রাজপুত্র লিখেছেন, “আফগানিস্তানে তিনি ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার হিসাবে কাজ করতেন। সেই সময় তিনি ২৫ জন তালেবানকে হত্যা করেছেন।”

এই বইতে তিনি নিহত তালেবান সদস্যদেরকে দাবার ঘুঁটির সাথে তুলনা করেছেন (যারা আদতেও কোন মানুষের মধ্যে পড়ে না)। ইতিমধ্যেই তার এ দাবির প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের তালেবান সমর্থিত সরকারের সহকারী মুখপাত্র বিলাল কারিমি।

গত শুক্রবার (৬ জানুয়ারি) তিনি এ বিষয়টির নিন্দা জানান।

তিনি বলেন, “এটি দুর্ভাগ্যজনক যে পশ্চিমা দেশগুলো নিজেদেরকে মানবাধিকারের সমর্থক বলে দাবি করে কিন্তু তারাই এই ধরণের অপরাধে লিপ্ত হয়।”

তিনি আরো বলেন, “এই ইস্যুটি শুধু হ্যারির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। সব দখলদার দেশের বাহিনীই আমাদের দেশে একই ধরণের নৃশংস অপরাধ করেছে।”

বিলাল কারিমি আরও বলেন, “হ্যারির এই স্বীকারোক্তিই প্রমাণ করে যে দখলদার দেশের অপরাধের ইতিহাস একই।”

সূত্র: ভিওএ,বিবিসি ও আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ