রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ফিলিস্তিনি বন্দীদের ব্যাপারে কঠোর নীতি ঘোষণা করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী

ফিলিস্তিনি বন্দীদের প্রতি নতুন কঠোর নীতি ঘোষণা করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির।

গত শুক্রবার (৬ জানুয়ারি) এক দুইটার বার্তায় তিনি এ ঘোষণা দেন।

টুইটার বার্তায় তিনি বলেন, ইসরাইলীদের হত্যা বা হত্যার চেষ্টায় অভিযুক্ত ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটি নতুন আইন গ্রহণের পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে চলেছেন।

দখলকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে তার আন্তর্জাতিকভাবে নিন্দিত সফরের মাত্র কয়েকদিন পরই তিনি এমন ঘোষণা দিলেন।

উল্লেখ্য; গত বছর নির্বাচনী প্রচারাভিযানে বেন-গভির এসব বন্দিদের মৃত্যুদণ্ড পাস করার জন্য নেসেটের উপর চাপ প্রয়োগ করার বিষয়টি উল্লেখ করেছিলেন।

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ