দুই বছর পূর্বে নিহত হওয়া দুই ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। দুই বছরেরও বেশি সময় ধরে মৃতদেহ দুইটি আটকে রেখেছিল তারা।
গত বুধবার (৪জানুয়ারি) ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়টি জানায়।
মৃতদেহ দুইটির একটি আশরাফ হালাসেহ যার বয়স ছিল ৩০। অন্য মৃতদেহটি ছিল মুহাম্মাদ আমরো, যার বয়স ছিল ৩৬ বছর।
হালাসেহকে দখলদার ইসরাইলী বাহিনী ২০২০ সালের আগস্ট মাসে পূর্ব জেরুসালেমে গুলি করে হত্যা করেছিল। আমরোকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে বেথলেহেমের অবৈধ ইটিজিয়ন বসতির কাছে হত্যা করা হয়েছিল।
উল্লেখ্য; ২০১৫ সাল থেকে ইসরায়েল এখনও ১১৪ জন ফিলিস্তিনি মৃতদেহ আটকে রেখেছে।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











