ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী ফিলিস্তিনি শিশুদের শিক্ষার অধিকারের স্পষ্ট লঙ্ঘন করে দখলকৃত পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে ৫৮টি স্কুল ধ্বংসের আদেশ দিয়েছে।
গত বৃহস্পতিবার (৫ই জানুয়ারি) আরব ক্যাম্পেইন ফর এডুকেশন ফর অল (এসিইএ) এ বিষয়ে বিশ্বকে সতর্ক করে একটি বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “ইসরাইলী কর্তৃপক্ষ ২০২২ সালে ছয়টি ফিলিস্তিনি স্কুলকে বন্ধ করার লক্ষ্যে তাদের আদেশ জারি করেছিল। এ বছর দখলকৃত জেরুজালেম সহ পশ্চিম তীরের ৫৮ টি স্কুলকে লক্ষ্য করে নোটিশ দেওয়া হয়েছে। এসব স্কুলে প্রায় ৬ হাজার ৫০০ এর ও বেশি ফিলিস্তিনি অধ্যায়ন করছে। যেখানে ৭০০ এর ও বেশি শিক্ষক শিক্ষা প্রদান করছেন।”
বিবৃতিতে, ফিলিস্তিনের শিক্ষা খাতের বিরুদ্ধে ক্রমাগত অধিকার লঙ্ঘন বন্ধ করার জন্য ইসরাইলী দখলদারদের উপর আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে এসিইএ।
এর পূর্বে ফিলিস্তিনের তুকু শহরের একটি স্কুলে ফিলিস্তিনি শিক্ষার্থীদের যেতে বাধা দিলে স্থানীয়রা দাবি করেছিল, “স্কুলগুলো জোর করে দখল করে ইসরাইলের স্থাপনা বানানোর জন্যই তারা শিক্ষার্থীদের সাথে এরকম আচরণ করছে।”
সূত্র: মিডিল ইস্ট মনিটর











