spot_img
spot_img

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাড়ে ৩ ঘণ্টা পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কিছুটা কমে যাওয়ায় নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের (বাণিজ্য) শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়া মাঝ পদ্মায় যানবাহন বোঝাই তিনটি ফেরি আটকে পড়ে যায়। তাই নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষমাণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ