জেনারেল কাসেম সোলাইমানি ও আবু মাহদি মুহান্দিস হত্যায় জড়িত থাকার অপরাধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত।
শনিবার (৭ জানুয়ারি) ইরাকের বিচারবিভাগীয় সর্বোচ্চ পরিষদের প্রধান ফায়িক্ব জাইদান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
ট্রাম্প নিজেই এ দুই কমান্ডারকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলেই তাদের হত্যা করা হয়েছে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন।
কাসেম সোলাইমানি ও আবু মাহদি মুহান্দিস ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় নিহত হন। ইরানের জেনারেল কাসেম সোলাইমানি সেসময় রাষ্ট্রীয় অতিথি হিসেবে ইরাক সফরে এসেছিলেন।
অবশেষে ওই হত্যাযজ্ঞের তিন বছর পর ইরাকের বিচার বিভাগ ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ দিল।











