বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, তারেক রহমানের সম্পত্তি মানে সারা বাংলাদেশ। সম্পত্তি বাজেয়াপ্ত করে বিএনপির আন্দোলন থামানো যাবে না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিল অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।










