ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলসহ দেশের চলমান প্রকল্পগুলো দেশের যাতায়ত ব্যবস্থাকে অনেক দূর এগিয়ে নিয়েছে এবং এটি আরো এগিয়ে যাবে।
শনিবার (৭ জানুয়ারি) নগরীর ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউটে চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে অসচ্ছল ব্যক্তির মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে রোল মডেল। কিন্তু নির্বাচনের সময় আসলে দেশবিরোধী একটি মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে মিথ্যাচারের রাজনীতি শুরু করে। এখন মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। দেশের উন্নতি হয়েছে সেটা শিকার করতে হবে, কারণ এটি দৃশ্যমান এবং জনগণ এর সুফল ভোগ করছে। একসময় আমরা পাকিস্তানের পিছনে ছিলাম, এখন পাকিস্তান আমাদের পিছনে। তারপরও, দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে দেশ বিরোধী একটি মহল।










