spot_img

নিরপেক্ষ ও অংশ গ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন : মাওলানা ইসমাঈল নূরপুরী

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, দেশের মানুষ সংঘাতময় পরিস্থিতি চায় না। দেশে সুষ্ঠু ও অংশ গ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মজলিসে শূরার চতুর্থ অধিবেশনে সভাপতির তিনি এসব কথা বলেন।

মাওলানা নুরপূরী বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রনে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মানুষ মহাকষ্টে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রে কঠোর প্রদক্ষেপ নিতে হবে।

তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং আগামী ৭ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের জাতীয় সমাবেশ সফল করতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জনান।

সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ. নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভ’ইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার আলী, মাওলানা জসিমউদ্দীন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ