নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা ভেবেছিল বাংলাদেশের অবস্থা শ্রীলংকা বা পাকিস্তানের মত হবে তাদের সেই ভাবনাকে মিথ্যা প্রমাণ করে বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই দেশকে উন্নত দেশে রুপান্তরিত করেছেন। যার মধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এগুলো এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। ইউরোপ ও আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে ভাবছে। এই বাংলাদেশ আগামীতে মাথা উচুঁ করে বিশ্ব দরবারে নেতৃত্ব দেবে।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নৌপ্রতিমন্ত্রী বলেন, দিনাজপুরের বোচাগঞ্জের আটগাঁও গ্রামে আহেদা কফিল টেকনিক্যাল ইনিস্টিউটটি বাংলাদেশে পরিচয় বহনে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ইনিস্টিউটের ছাত্রছাত্রীরা একদিন দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে। বঙ্গবন্ধুর হত্যার পর যারা এই দেশকে শাসন করেছে তারা কেউই দেশের জন্য কাজ করেনি। তারা শুধু সন্ত্রাস ও জাঙ্গীবাদকে মদদ দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন।










