spot_img

সংবিধানকে কাটাছেঁড়া করে দলীয় বইয়ে পরিণত করেছে আওয়ামী লীগ : রুমিন ফারহানা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে বিনাভোটে ক্ষমতায় থেকে সংবিধানকে কাটাছেঁড়া করে তাদের দলীয় বইয়ে পরিণত করেছে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সরকার সংবিধানের কিছু ধারা এমনভাবে পরিবর্তন করেছে, সেই ধারাগুলো নাকি ভবিষ্যতের কোনো সংসদে পরিবর্তন করা যাবে না। এ ধরণের ধারা সংবিধানে যুক্ত করা সম্পূর্ণ বেআইনি। তাই বিএনপি ২৭ দফা দাবিতে সংবিধান সংস্কার কমিশন করার কথা বলেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ