শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নারী হেনস্থার প্রতিবাদে বগুড়ায় মহিলা জামায়াতের সমাবেশ-মিছিল

নারী হেনস্থার প্রতিবাদ ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানীর দাঁড়িপাল্লার সমর্থনে গাবতলী উপজেলা মহিলা জামায়াতে ইসলামীর সমাবেশ ও নারী হেনস্থার প্রতিবাদ মিছিল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গাবতলী পাইলট স্কুল মাঠে এই মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে নারী হেনস্থার প্রতিবাদে এবং দাঁড়িপাল্লার পক্ষে একটি বিশাল মিছিল থানা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী গোলাম রাব্বানী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বরেণ্য অতিথি ছিলেন, বগুড়া জেলা জামায়াতের আমীর আব্দুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাজেদা সামাদ ও রাফিয়া সুলতানা রাফি প্রমূখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ