রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জোরদার করতে পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান জেলেনস্কি।
তিনি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সামরিক এবং শিল্প স্থাপনায় আঘাত হানার ঘোষণা দিলেও এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেখায়নি পশ্চিমা নেতারা।
তিনি আরও বলেন, পশ্চিমা নেতাদের একটি সিঙ্গেল শব্দ প্রতিক্রিয়া দেখাতে আমি শুনিনি। আক্রমণকারীদের সাহসিকতা দেখে বোঝাই যাচ্ছে, আগের নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট নয়।
যারা এই ধরনের অপরাধের আদেশ দেয় এবং পরিচালনা করে তাদের বিচারের আওতায় আনতে একটি ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।












