চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনার জেলার বনগাঁ থানার নয়াগোপালগঞ্জ গ্রামের রজত ভৌমিকের কন্যা সন্ধ্যা ভৌমিক (৪৪), চিত্তরঞ্জন দাশের স্ত্রী মঞ্জু দাস(৬০) একই জেলার বনগাঁ থানার পেট্রাপোল গ্রামের আইয়ুব সাহাজীর ছেলে সালাম সালাম সাহাজি (২৫)
রোববার (৬ মার্চ) সন্ধ্যায় দর্শনা সীমান্তবর্তী শ্যামপুর বিজিবি মোড় নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইস এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা সীমান্তের শ্যমপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দর্শনা জয়নগর সীমান্তের দিক থেকে আসা একটি প্রাইভেটকার থেকে (নম্বর যশোর-খ-১১-০০১০) ৫ জনকে আটক করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে পাঁচ বস্তা ভর্তি অর্থাৎ ৮৪ টি শাড়ী উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ২ লাখ ১০ হাজার টাকা।
এ ঘটনায় দর্শনা থানার এসআই নিতিশ কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।











