spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৬ মার্চ) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ২০ হাজার ৯২১ পিস ইয়াবা, ৭৭.৫ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা ও ৬৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ