spot_img
spot_img

আল কুদসে আবারো ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনারা এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। বাইতুল মোকাদ্দাসের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হাতে শাহাদাতবরণকারী ১৬ বছর বয়সী কিশোরের নাম ইয়ামান জাফল।

গত ৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম তীরে নয়জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গত রবিবার সকালে আল কুদুসের আল-কাদিমা শহরে ১৯ বছর বয়সী ফিলিস্তিনি যুবক জামাল আল-কাওয়াসমিকে গুলি করে হত্যা করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি পুলিশ।

সূত্র : আল আরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ