ইউক্রেনে প্রায় ২০ হাজার বিদেশী যোদ্ধা রাশিয়ার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে। এসব বিদেশী যোদ্ধাদের বেশিরভাগই ইউরোপের।
রবিবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনে বিদেশী যোদ্ধাদের উপস্থিতির কথা স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি ক্লিবা।
গত মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের শুরুতে, রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্য বিদেশিদের দেশে আসার জন্য এবং রাশিয়ানদের বিরুদ্ধে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাথে লড়াই করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
তিনি আগ্রহীদের নিজ নিজ দেশে ইউক্রেনের দূতাবাসের সাথে যোগাযোগ করারও আহবান জানান।
ইতোমধ্যে ডেনমার্ক তার নাগরিকদের ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার অনুমতি দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র লিজ ট্রাস একইভাবে তার নাগরিকদের ইউক্রেনে গিয়ে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিয়েছে।
কিন্তু রবিবার, ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রডকিন এই পদক্ষেপের বিরোধিতা করে বলেছেন যে ব্রিটিশদের ইউক্রেনে যাওয়া এবং রাশিয়ার সাথে যুদ্ধ করা “অবৈধ”।












