spot_img
spot_img

১৭০০ আফগান বন্দিকে ইমারাতে ইসলামিয়ার কাছে হস্তান্তর করবে ইরান

ইরানের কারাগারে বন্দী থাকা ১ হাজার ৭৮৬ জন আফগান নাগরিককে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের কাছে স্থানান্তর করতে যাচ্ছে ইরান সরকার। যদিও ইতিমধ্যে ৪০০ জনেরও বেশি আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ মার্চ) ইরানে আফগানিস্তানের রাষ্ট্রদূত ফজল মুহাম্মাদ হাক্কানি এ বিষয়টি নিশ্চিত করেন।

ইরান কারাগারের সাধারণ বিভাগের প্রধান মুহাম্মদ ইউসুফ মুস্তারি জানান, ইরান থেকে হস্তান্তর করা আফগান বন্দীদের আফগানিস্তানের বিচার প্রক্রিয়ার ভিত্তিতে বিচার করা হবে। এসব বন্দিদের মধ্যে অনেকেই ইতিমধ্যে তাদের অর্ধেক সাজা কারাগারে কাটিয়েছে।

গোলাম রসুল নামে একজন বন্দী বলেন, আপনি যখন অন্য দেশের কারাগারে থাকেন তখন এটা খুব কষ্টকর। আমার সময়টা খুব কঠিন কেটেছে। তবে এখন আমি খুব খুশি কারণ সাজার বাকি মেয়াদ আমি নিজ দেশেই সহ্য করব।

উল্লেখ্য, তেহরানে আফগানিস্তানের দূতাবাসের তথ্য অনুযায়ী ইরানের কারাগারে অন্তত ৬ হাজার আফগান নাগরিক রয়েছে। যারা মাদক ব্যবসা, খুন ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ