ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।
সোমবার (৬ মার্চ) দক্ষিণ চীন সাগর সীমান্তবর্তী এলাকায় নাতুনা অঞ্চলে এই ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আল জাজিরা।
ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি (বিএনপিবি)-এর ছবি এবং ভিডিওতে দেখা গেছে, বনাঞ্চলের ভেতর ভূমিধস হয়েছে এবং প্রত্যন্ত ‘সেরাসান’ দ্বীপে অবস্থিত বাড়ি-ঘরের ওপর গিয়ে পড়েছে। এতে বাড়ি-ঘর,গাছ-পালা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
নাতুনা তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান আবদুল রহমান বলেছেন, সর্বশেষ ৫০ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে এবং নিহত হয়েছেন ১৫ জন।











