spot_img
spot_img

অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে যেকোনও পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেওয়া হবে: উ. কোরিয়া

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, পিয়ংইয়ংয়ের অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ নেওয়া হলে তাকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেওয়া হবে।

এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আজ মঙ্গলবার (৭ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে কিম ইয়ো জং ইঙ্গিত দিয়েছেন যে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।

তিনি বলেন, প্রশান্ত মহাসাগরের মালিক আমেরিকা কিংবা জাপান নয়।

গত মাসেও কিম ইয়ো জং একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে জবাব হিসেবে উত্তর কোরিয়া সামরিক তৎপরতা বাড়াতে পারে। সে সময় তিনি বলেছিলেন, প্রশান্ত মহাসাগরকে ফাইরিং রেঞ্জ করা হবে কিনা তা মার্কিন সামরিক বাহিনীর আচরণের ওপর নির্ভর করবে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ