spot_img
spot_img

আন্তর্জাতিক বিশ্ব আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও অনানুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে : আফগান পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বব্যাপী তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি না পেলেও অনানুষ্ঠানিক স্বীকৃতি আদায় করে নিয়েছে বলে দাবী করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

সম্প্রতি এক সাক্ষাতকারে স্বাধীন আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, মেনে নেওয়া বা স্বীকৃতি দু’ধরণের।আনুষ্ঠানিক স্বীকৃতি, যেমনটি রেওয়াজ অনুযায়ী বিশ্বের সব রাষ্ট্র একে অপরকে স্বীকৃতি দেয় এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। অপরটি হলো অনানুষ্ঠানিক স্বীকৃতি বা কাজকর্মে অন্য দেশের সরকারের সাথে সম্পর্ক স্থাপন।

তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান অবস্থা যদি দেখেন তাহলে দেখবেন, কোনো রাষ্ট্রই এখন পর্যন্ত আমাদের নতুন সরকারকে স্বীকৃতি দেয়নি কিন্তু অনানুষ্ঠানিক স্বীকৃতি স্বরূপ কাজে কর্মে ঠিকই আমাদের সরকারের সাথে তাদের সম্পর্ক প্রতিষ্ঠিত।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইমারাতে ইসলামিয়াতে তারা (দেশগুলো) দূতাবাস চালু রয়েছে এবং তাদের দেশেও আমাদের দূতাবাস চালু রয়েছে।

তিনি বলেন, যেখানে নতুন কূটনৈতিক মিশন পাঠিয়েছে আমাদের সরকার, সেখানে নিয়মতান্ত্রিক কার্যক্রম ও কর্মব্যস্ততাও আপনাদের চোখে পড়বে। আমাদের বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম এভাবেই পরিচালিত হচ্ছে। আপনারা জানেন, দু’টি রাষ্ট্রের স্বীকৃত সরকারের মাঝে এভাবেই দূতাবাসের মাধ্যমে বাণিজ্য পরিচালিত হয়ে থাকে। মূলত আমরা অনানুষ্ঠানিক স্বীকৃতি আদায় করে নিচ্ছি।

আফগান পররাষ্ট্রমন্ত্রী  আরো বলেন, তবে কোনো দেশ এখন পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দেয়নি। এর কয়েকটি কারণ হতে পারে। তন্মধ্যে সবচেয়ে বড় কারণ হলো, পরাশক্তিধর রাষ্ট্রের অধীনে থাকা কিংবা পরাশক্তিধর রাষ্ট্রের সাথে পিচ্ছিল সম্পর্ক যা তাদেরকে আমাদের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।

উন্নত ও পরাশক্তিধর রাষ্ট্রগুলো তালেবান নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি না দেওয়ার ব্যাপারে তিনি বলেন, পরাশক্তিধর রাষ্ট্রগুলো দুই দশক যাবত আমাদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলো, সম্প্রতি তারা পরাজয় বরণ করেছে। এটা স্বতসিদ্ধ যে, দুই দশক যাবত যুদ্ধে লিপ্ত থেকে পরাজয় বরণের পর কোনো দেশই একে অপরের উপর আস্থা তৈরি হওয়া ব্যতীত দ্রুত সম্পর্ক স্থাপনের পথে হাটবে না। তবে আমরা আশাবাদী, অচিরেই এই সমস্যাটিও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন সম্প্রতি আমরা নতুন নতুন অনেক রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করেছি এবং সেসব দেশে তালেবান নেতৃত্বাধীন সরকারের কূটনৈতিক মিশনও প্রেরণ করেছি।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ