কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত ১৫ জন মার্কিন সেবা সদস্য আহত হয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
দুইজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাঁরা নিজ নিজ দায়িত্বে ফিরেছেন।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েতের এই ঘাঁটিতে হামলার ঘটনাটি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এই হামলার দায় ও এর নেপথ্য কারণ নিয়ে পেন্টাগন এবং কুয়েত সরকার বিস্তারিত খতিয়ে দেখছে। এই ঘটনার পর ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে।











