spot_img
spot_img

বরগুনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাতেমপুর গ্রামে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত বাবা নিরঞ্জন শীলের(৫৬) মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ঘাতক ছেলে নেপাল চন্দ্র শীল (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জেরে ছেলে নেপাল চন্দ্র শীল বাবা নিরঞ্জন শীলকে মারধর করে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে নেপাল চন্দ্র শীলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ