spot_img
spot_img

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক অঙ্গনে শিথিলতা নয়: মাওলানা আখুন্দজাদা

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক অঙ্গনে কোনো ধরনের শিথিলতা না দেখানো এবং বিদ্যমান সুযোগগুলো সর্বোচ্চভাবে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

জিহাদী মাদরাসার পরিচালক ও শিক্ষক, এতিমখানার দায়িত্বশীল, ধর্মীয় প্রকাশনা পর্যালোচনা সংস্থার কর্মকর্তা এবং কয়েকজন আলেমের সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।

মাওলানা মুজাহিদ জানান, সাক্ষাতে আফগান আমীরুল মু’মিনীন দায়িত্বশীলদের গাফলতি পরিহার করে নির্ধারিত লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি দায়িত্বগুলো যথাযথভাবে পালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

দেশের স্বার্থ রক্ষা, উন্নয়ন অগ্রযাত্রা জোরদার এবং স্থিতিশীলতা শক্তিশালী করার লক্ষ্যে সতর্কতা বজায় রেখে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ