spot_img
spot_img

চুক্তি হলেও ইরানের কোনো সম্পদ তাৎক্ষণিক অবমুক্ত করা হবে না: ট্রাম্প

চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলেও দেশটির জব্দ করা সম্পদ তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে না বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্ভাব্য আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, হ্যাঁ, তারা যদি ভালো আচরণ করে এবং সঠিক ভূমিকা পালন করে, তবেই আমরা আলোচনা শুরু করব।

তবে আলোচনার টেবিলে সমঝোতা হলেও ইরান এখনই তাদের ফ্রিজ হওয়া অর্থ ফেরত পাবে না বলে স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানি গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে ইরানের প্রায় ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারেরও বেশি সম্পদ ফ্রোজেন বা অবরুদ্ধ অবস্থায় রয়েছে, যা অবমুক্ত হওয়ার অপেক্ষায় আছে।

দীর্ঘদিন ধরেই তেহরান ওয়াশিংটনের সঙ্গে যেকোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রধান শর্ত হিসেবে এই বিপুল পরিমাণ অর্থ অবমুক্ত করার দাবি জানিয়ে আসছে।

তবে ট্রাম্পের সর্বশেষ এই বক্তব্য ইরানের সেই প্রত্যাশায় বড় ধরনের ধাক্কা দিল।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ