spot_img

পাকিস্তানের নিরাপত্তার স্বার্থে আফগান সরকারের সাথে সমন্বয় জরুরী | মাওলানা ফজলুর রহমান

আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী সংগঠনগুলোকে দমন করা উচিত বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

গত ৩০ জুলাই পাকিস্তানের আফগান সীমান্তবর্তি জেলা বাজুঢ়ে জমিয়তের কর্মী সম্মেলনে আইএসের ভয়াবহ বোমা হামলার ঘটনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। সেই হামলায়অন্তত ৫৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

মাওলানা ফজলুর রহমান বলেন, “পাকিস্তান জুড়ে এসব হামলার সাথে জড়িত ও আফগানিস্তানে আশ্রয় নিয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সাথে যোগাযোগ তৈরি করা উচিত।”

মাওলানা ফজলুর রহমান সন্ত্রাসবাদ নির্মূলের জন্য পাকিস্তান ও আফগানিস্তানকে একত্রে পরিকল্পনা মাপিক কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “সন্ত্রাসবাদ দমনে আফগানিস্তান ও পাকিস্তানের উচিত একটি যৌথ কৌশল অবলম্বন করা। এছাড়াও উভয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে একে অপরের হস্তক্ষেপ না করা। সন্ত্রাসীরা যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক স্থাপন করা।”

শুরু থেকেই তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার বলে আসছে আফগানিস্তানের মাটিতে কোন সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি নেই। এবিষয়ে দেশটির ডেপুটি তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, প্রথমত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিরোধের জন্য উভয়কেই প্রতিজ্ঞাবদ্ধ থাকা প্রয়োজন। এখানে পারস্পারিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও প্রতিরোধের বিষয়ে যেসব ঝুঁকি রয়েছে তা আমাদের ভালোভাবে জানতে হবে। পাশাপাশি আঞ্চলিকতার যে মিল রয়েছে তাও কাজে লাগানো উচিত, যা উল্লেখিত সমস্যাগুলোর সমাধান করতে পারবে।

এদিকে পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত মাওলানা সরদার আহমদ সাকিব জমিয়তের কর্মী সম্মেলনে হামলার ঘটনায় শোক জানাতে জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে যান। এসময় তিনি জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং হামলায় নিহতদের জন্য দোয়া করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ