জমিয়তে উলামায়ে ইসলাম-এফ’র সভাপতি মাওলানা ফজলুর রহমানের সাথে সাক্ষাত করেছেন আফগান রাষ্ট্রদূত মাওলানা সর্দার আহমাদ খান সাকিব।
রোববার (৬ আগস্ট) জমিয়তের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মাওলানা সর্দার সাকিব সম্প্রতি দায়েশ কর্তৃক ভয়াবহ বোমা হামলার ঘটনায় সমবেদনা প্রকাশ করেন এবং জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমানের কাছে তালেবান নেতৃত্বাধীন সরকারের শোকবার্তা পৌঁছে দেন।
জমিয়তের সাথে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা সহ আরো বিভিন্ন ইস্যুতেও আলোচনা হয় সাক্ষাতে।
উল্লেখ্য, গত রবিবার (৩০ জুলাই) পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া প্রদেশের বাজুঢ় জেলার রাজধানী খারে মাওলান ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তের সম্মেলনে বড় ধরণের বোমা হামলার ঘটনা ঘটে।
হামলায় খারের জমিয়ত সভাপতি মাওলানা জিয়াউল্লাহ জান ও তাহসিলে নাওয়াগাইয়ের সহ-সভাপতি হামিদুল্লাহ হাক্কানি সহ অর্ধশতাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া আহতের সংখ্যা ছিলো ২ শতাধিক।
সূত্র: বাখতার নিউজ










