বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতার অংশীদার ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে চীন আশা করে খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।”
উল্লেখ্য, গত মাসের ৮ জুলাই বেইজিং সফর করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে তাকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানানো হয়। এই সফরের প্রায় একমাসের মধ্যেই হাসিনা সরকারের পতন ঘটেছে। উক্ত সফরে সমঝোতা স্মারক সহ প্রায় ২১ টি চুক্তি স্বাক্ষর করেছিল ঢাকা ও বেইজিং।
সূত্র: দি টেলিগ্রাফ











