প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর খুব স্বল্প সময়ের জন্য ভারতে আসার অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয় শঙ্কর।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্য সভায় কথা বলার সময় এসব বিষয় বলেন তিনি।
তিনি বলেন, ৫ আগস্ট ঢাকায় কারফিউ থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা জমায়েত হলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বৈঠকে বসেন হাসিনা। বৈঠকের পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। এরপর খুব কম সময়ের জন্য ভারতে আসার অনুমতি চেয়ে অনুরোধ করেছিলেন। ৫ আগস্ট রাতে দিল্লিতে পৌঁছেছেন তিনি।
জয়শঙ্কর আরো বলেন, বর্তমানে আনুমানিক ১৯ হাজার ভারতীয় নাগরিক বাংলাদেশে রয়েছেন। যার মধ্যে ৯ হাজার ছাত্র। এসব নাগরিকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি











