spot_img
spot_img

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে যা বলছে রাশিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর চলমান রাজনৈতিক পরিস্থিতি খুব শীঘ্রই স্থিতিশীল হবে বলে আশা করছে রাশিয়া।

গতকাল এক বিবৃতিতে এমনটিই জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক ঘটনাগুলো দেশের একটি অভ্যন্তরীণ বিষয়। সেই সঙ্গে একটি সাংবিধানিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুতই পরিবর্তন হবে বলে আশা করে মস্কো।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে দেশটির সেনাবাহিনী। এছাড়া চলমান সংঘাতে রাশিয়ার কোনো নাগরিক আহত হয়নি।”

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ