spot_img

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ভয়াবহ ড্রোন হামলা

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির বাসভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

রোববার (৭ নভেম্বর) সকালে বাগদাদের সুরক্ষিত স্থান হিসেবে খ্যাত গ্রিনজোনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনে এ বোমা হামলার ঘটনা ঘটে।

জানা যায়, ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে বোমা বোঝাই একটি ড্রোন বিস্ফোরিত হয়। এসময় প্রধানমন্ত্রী কাদিমি বাসভবনেই অবস্থান করছিলেন। তবে তিনি অক্ষত আছেন বলে নিশ্চিত করা হয়।

হামলার পর এক টুইট বার্তায় নিজের সুস্থতার কথা নিশ্চিত করেন প্রধানমন্ত্রী কাদিমি নিজেই। হামলার পরপরই পুরো এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়। এখনও কোন গোষ্ঠী ড্রোন হামলার দায় স্বীকার করেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ