কারা পরিবহন ধর্মঘট ডেকেছে তা জানা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাড়ি বন্ধ রাখার ঘটনাটি পরিবহন ধর্মঘট নয়। কারা এই পরিবহন ধর্মঘট ডেকেছে আমার জানা নেই।
শনিবার (৬ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গায় এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, মালিক কিংবা শ্রমিকদের কোনও সংগঠন ধর্মঘট ডাকেনি। ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। কাজেই এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়িকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রেখেছেন। তবে এটি আনুষ্ঠানিক কোনও ধর্মঘট নয়।











