আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় ফিলিস্তিনি শহীদের সংখ্যা ১৭ হাজার অতিক্রম করেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতির ভাষ্যমতে, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জায় গণহত্যায় এখন পর্যন্ত ১৭ হাজার ১৭৭ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।
এছাড়া ৪৬ হাজার ফিলিস্তিনি তাদের ভয়াবহ নৃশংসতা ও বর্বরতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসা বিহীন অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। কেননা হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়ে গাজ্জার চিকিৎসা ও স্বাস্থ্যখাতের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। মেডিকেল, মানবিক সহায়তা ও জ্বালানি প্রবেশে তারা সীমাবদ্ধতা আরোপ করে রেখেছে। উন্নতমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশের ক্ষেত্রেও দিয়ে রেখেছে নিষেধাজ্ঞা।
সূত্র : আনাদোলু











