spot_img
spot_img

পূর্ব জেরুসালেমকে বিচ্ছিন্ন করতে অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দিলো ইসরাইল

পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিন থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিতে দখলকৃত ফিলিস্তিনের দক্ষিণ-পূর্ব জেরুসালেমে ১৭০০ এর অধিক অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সম্প্রতি ‘পিস নাউ’ নামক এক ইসরাইলী ওয়েবসাইটে এবিষয়ে একটি প্রতিবেদন ও ম্যাপ প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৯ নভেম্বর দক্ষিণ-পূর্ব জেরুসালেমে ১২৩০টি রেসিডেন্সিয়াল ইউনিট, ২৬২টি বিশেষ হাউজিং ইউনিট ও ২৪৬টি ছোট এপার্টমেন্ট ইউনিট নির্মাণের অনুমোদনের মাধ্যমে ইসরাইল কার্যত পূর্ব জেরুসালেমের সাথে ফিলিস্তিনের একমাত্র সংযোগ করিডরটি বন্ধ করে দিয়েছে। এর মাধ্যমে ইসরাইল নিয়ন্ত্রিত পূর্ব জেরুসালেম থেকে ফিলিস্তিনের বাইতে সাফাফা ও শারাফাতকে পরিপূর্ণ ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয় যে, সরকার পূর্ব জেরুসালেমে তার উচ্চাকাঙ্খা বাস্তবায়নে এমন সময়কে বেছে নিলো যখন পুরো বিশ্ব গাজ্জা সহিংসতা নিয়ে ব্যস্ত।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ