spot_img
spot_img

পাকিস্তান সারাবিশ্বে জঙ্গি রাষ্ট্র সৃষ্টির পায়তারা করছে: দাবি হিন্দু পরিষদের

পাকিস্তান সারাবিশ্বে জঙ্গি রাষ্ট্র সৃষ্টির পাঁয়তারা করছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

আজ শুক্রবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হিন্দু পরিষদের নেতৃবৃন্দ এ দাবি করেন।

হিন্দু পরিষদের নেতৃবৃন্দ দাবি করে বলেন, বিশ্ব আজকে যখন মানবতার কথা বলছে তখন পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই সারাবিশ্বের মানবতাবাদী মানুষ ও সম্প্রদায়কে নিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তারা বলেন, পাকিস্তান যে একটি জঙ্গি রাষ্ট্র ও আইএসের মদদদাতা, সে হিসেবে তাদেরকে চিহ্নিত করতে হবে। একইসঙ্গে বিভিন্ন রাষ্ট্র, মানবাধিকার সংগঠনের কাছে আমাদের অনুরোধ, পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।

বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, হিন্দু পরিষদের আহ্বায়ক সুবীর কান্তি সাহা, সদস্য অপু দাস, দীপঙ্কর শিকদার, সুবীর সাহা ও সাধন কুমার দাস প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ