বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নাকি আলোচনা শুরু করেছেন। কিসের আলোচনা? যারা ২০০৮, ২০১৪ ও ২০১৮-তে ভোট চুরি করেছে…এই চক্র আগামী নির্বাচনে কীভাবে ভোট চুরি করতে পারে সেই আলোচনা শুরু করেছে। এই আলোচনা আগামী নির্বাচনে ভোট চুরি প্রক্রিয়ার অংশ। এই চোরদের সঙ্গে যোগ দিয়েছে কিছু ছিঁচকে চোর।
শনিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বি.বাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারের শহরতলির বাইরে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বি.বাড়িয়ায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির সমালোচনা করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো ধারা দিয়ে এখন কোনো কাজ হবে না। ধারার সময় শেষ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে ১৪৪ ধারা দিয়েছে, তেমনি চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও নরসিংদীসহ আরও অনেক জায়গায় দেওয়া হয়েছিল। কিন্তু লাভ হয়নি। জোয়ার যখন শুরু হয়, তখন এটাকে বাঁধ দিয়ে রক্ষা করা যায় না।
এসময় প্রশাসনকে কাউকে ক্ষমতা রাখার জন্য কাজ না করে বাংলাদেশের মানুষের স্বার্থে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।











