spot_img

জিয়াউর রহমান আমলে পার্বত্য চট্টগ্রামের মানুষ নিপীড়নের শিকার হয়েছিল: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান ও এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের মানুষ নিপীড়নের শিকার হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে সেই নিপীড়নের অবসান ঘটিয়ে এ অঞ্চলকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য কমপ্লেক্সে আয়োজিত চার দিনব্যাপী পার্বত্যমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের সঙ্গে প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। পার্বত্য অঞ্চলেরও উন্নয়ন হয়েছে। তাই পার্বত্য অঞ্চলে উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অন্যথায় নিপীড়নকারীরা এখন মায়াকান্না করলেও ক্ষমতায় এলে আবার দমন-পীড়ন চালানোর পথ বেছে নেবে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সংস্কৃতি অনেক বৈচিত্র্যময় ও প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম এবং এক সময় সেখানে অনেক পর্যটক যেত। কিন্তু এখন কমে গেছে। এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশ ও দেশের অর্থনীতি উপকৃত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ