spot_img

১৫ আগস্ট হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হওয়া উচিত: হানিফ

১৫ আগস্ট হত্যাকাণ্ডের কুশীলবদের মুখোশ উন্মোচনে কমিশন গঠন করে পুনঃতদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমির আবৃত্তি মিলনায়তনে “বঙ্গবন্ধু সংগ্রামী রাজনীতির কবি” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সামরিক বাহিনীর যে কর্মকর্তারা জড়িত ছিল, তাদের অনেকের রায় কার্যকর হয়েছে, অনেকে বিদেশে পালিয়ে আছে। যারা মানবতার ধ্বজাধারী, তাদের ওখানে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে আছে। এ লজ্জা বিশ্বের। মানবতার দোহাই দিয়ে তারা দণ্ডিত খুনিদের আশ্রয় দিয়েছে। তাদের উচিত বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিয়ে জাতিকে কলঙ্ক মোচনের সুযোগ দেওয়া।

তিনি বলেন, যারা একাত্তরে আমাদের কাছে পরাজিত হয়েছিল, তাদের পরিকল্পনা ছিল যুদ্ধবিধ্বস্ত দেশ যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে। বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে বাংলাদেশকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন। এসব কারণে ষড়যন্ত্রকারীদের হাতে তাকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়। এ হত্যাকাণ্ড ক্ষমতার পালাবদলের জন্য ছিল না। ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল একাত্তরের পরাজয়ের চরম প্রতিশোধ। নিরীহ, নিষ্পাপ শিশু রাসেলকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে শুধু দু-চারজন বিপথগামী সামরিক বাহিনীর সদস্য নয়, তাদের পেছনে আরো অনেক কুশীলব ছিল। ধীরে ধীরে এ কুশীলবদের মুখোশ উন্মোচিত হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ