কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রশিদ আহমেদ ৩৬ নামের এক রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ছিলেন রোহিঙ্গা মাঝিদের মধ্যে প্রধান।
শনিবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মুহাম্মাদ আলী।
নিহত রশিদ পালংখালী ১৫নং জামতলী ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ব্লকের হেড মাঝি ছিলেন।
ওসি শেখ মুহাম্মাদ আলী বলেন, শনিবার সন্ধ্যা সাতটার দিকে পালংখালী ইউপিস্থ জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৫ এ রশিদ আহমদের (ব্লক হেড মাঝি) দ্বিতীয় স্ত্রী জেসমিন আরার শেডের ভিতরে অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে।











