spot_img
spot_img

বিশ্বে করোনায় আক্রান্ত ৪ লাখ ৭১ হাজার; মৃত্যু ৩ হাজারের বেশি

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে চার লাখ ৭১ হাজার ৩৯৭ জন। মারা গেছে তিন হাজার ৯২ জন।

রোববার (৮ জানুয়ারি) ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, রোববার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ৭৬৮ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ১২ হাজার ৮৫২ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৩ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে আমেরিকায়। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৪০১ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২১ হাজার ৮৯ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮১ হাজার ১৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭২০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ এক হাজার ১৭০ জন। আর মারা গেছে এক লাখ ৬২ হাজার ৬৪৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ