spot_img

সৎ-মেধাবীরা না এলে রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে রাজনীতিতে কোনো শিক্ষিত, সৎ মানুষ আসতে চায় না। একই অবস্থা ছাত্র রাজনীতিতে। ছাত্র রাজনীতিতেও ভালো মানুষ আসতে চায় না। কিন্তু রাজনীতিতে যদি ভালো মানুষ না আসে তাহলে খারাপ লোক রাজনীতিতে আসলে রাজনীতি খারাপ হয়ে যাবে। ভালো, সৎ ও মেধাবীদের রাজনৈতিক আনতে হবে, না হয় রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর রমনা রইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন জাতীয় পার্টি-জে,পি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আসলে আমার ১৭ বছরে মন্ত্রীত্ব বিরল। আওয়ামী লীগের মতো দলে ৩ বার সাধারণ সম্পাদক, অনেক পেয়েছি। তবে সবই ওপরে আল্লাহ নিচে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কৃতিত্ব।

তিনি বলেন, ৭৫ সালে ইতিহাস সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছিল। পৃথিবীতে এমন হত্যা আর হয়নি। এই হত্যাকাণ্ডের কারণেই ধীরে ধীরে রাজনীতির অঙ্গনে উঁচু দেয়াল সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ একদিনে একশ সেতু উদ্বোধন করতে পারে কিন্তু রাজনীতিতে আমরা কোনো উঁচু দেয়াল সৃষ্টি করিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। দেশের রাজনীতিকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। এদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, এদেশের উন্নয়নকে বাঁচাতে হলে দেশ পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ