spot_img
spot_img

ইসলামী নীতিবিরুদ্ধ কোন দাবি মানবে না আফগান সরকার: শিক্ষামন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিক্ষামন্ত্রী শেখ নাদা মুহাম্মাদ নাদিম বলেছেন, লক্ষ লক্ষ আফগানদের আত্মত্যাগের বিনিময় আফগানিস্তানে একটি স্বাধীন ইসলামী ব্যবস্থা এসেছে। তাই ইসলামের নীতিবিরুদ্ধ কোন দাবি মেনে নেওয়া হবে না।

গত শনিবার (৮ জানুয়ারি) আফগানিস্তানের জন্য ইউনামা দূত মার্কাস পোটজেল ও তার সহকারী প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী নাদিম বলেন, ইসলামী ও জাতীয় মূল্যবোধের সুরক্ষায় দেশের প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য ইমারাতে ইসলামিয়া কাজ করবে।

তিনি আরো বলেন, ইমারাতে ইসলামিয়ার শত্রুরা উচ্চশিক্ষা ও ইসলামী বিষয়গুলিকে নিয়ে সমালোচনার মাধ্যমে তাদের অশুভ লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৈঠকে মন্ত্রী নাদিম আফগানিস্তানের জন্য ইউনামা দূতকে আশ্বস্ত করে বলেন, “নারী শিক্ষা বন্ধ করার সিদ্ধান্ত স্থায়ী নয়। কিছু বিষয়ের কারণে অল্প সময়ের জন্য এটি বিলম্বিত হচ্ছে। এ বিষয়ে ইমারাতে ইসলামিয়া শরিয়া ভিত্তিক একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।”

সূত্র: বাখতার নিউজ এজেন্সি
spot_img
spot_img
spot_img

সর্বশেষ