spot_img

দেশের যে অবস্থা তাতে নিষেধাজ্ঞা আসাটা স্বাভাবিক: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের যে অবস্থা তাতে নিষেধাজ্ঞা আসবে সেটা স্বাভাবিক। কারণ দেশে ভালো কিছু হচ্ছে না।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার নিষেধাজ্ঞা দূতাবাসগুলোতে সর্তকতা জারি করে চিঠি দেওয়ার দরকার নেই, আমরা সবাই জানি এখানে যে কাজগুলো চলতেছে, এই রাষ্ট্রের যে অবস্থা, গুম ও খুন করা হচ্ছে। নিষেধাজ্ঞা আসবে সেটা তো স্বাভাবিক। নিষেধাজ্ঞা ঠেকানোর তো বাংলাদেশ দূতাবাসের কাজ না। দেশের ভেতরে যে অন্যায়, অনিয়মগুলো ও জেল-জুলুম হচ্ছে সেটা সরকার বন্ধ না করে দূতাবাসকে ব্যবহার করে নিষেধাজ্ঞা ঠেকানোর কাজ করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ