spot_img

সরকার পক্ষের কেউ রক্ষা পাবে না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার পক্ষের কেউ রক্ষা পাবে না। সরকারি দলের পক্ষে সাদা পোশাকে দাঁড়ান আর অন্য পোশাকে দাঁড়ান কেউ রক্ষা পাবেন না। এরপর থেকে আর মানববন্ধন হবে না, দানব বন্ধন হবে।

রোববার (৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, তারেক রহমানের কোনো সম্পত্তি আছে এর আগে শুনি নাই। এই সরকারের আদেশেই আদালতের রায় দেওয়া হচ্ছে। এই সরকারের পতন ঘটানো দরকার। তা না হলে এসমস্ত অবৈধ আদেশ বিচারকরা চলমান রাখবে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবালের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক জামাল হোসেন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ