বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

স্বাধীনতা বিরোধীদের মিলন মেলায় পরিণত হয়েছে বিএনপি: শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ৭৫-এর ১৫ আগষ্টের পর স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকারদের মিলন মেলায় পরিনত হয়েছে বিএনপি।

আজ রোববার (৮ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ সেলিম বলেন, বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়, এদেরকোন আদর্শ নেই। যে দেশের মানুষ রক্ত দেয়,সেই দেশের রক্ত কখনো বৃথা যায় না। বাংলাদেশ আর দ্বিতীয় পাকিস্তান হবে না।

আগামী ১১ জানুয়ারি ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা রাজনীতি করবে, তাদের জনগণের কল্যাণে একটি কর্মসূচী দিতে হয়। কিন্তু, বিএনপির কর্মসূচী হলো তাদের তারেক জিয়া দেশ দখল করবে, খালেদা জিয়া ভাষন দিবে, এটা কোন রাজনীতি নয়। বিএনপি নির্বাচনই করতে পারবে না কারণ তাদের দলে কোন নেতা নেই। খালেদা দিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত। ১১ জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারেনা। তারা রাস্তায় টিকে থাকতে পারে না।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ