ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রী আব্দুল লতিফ মনসুর একটি উচ্চপদস্থ প্রতিনিধিদলের সাথে তুরস্ক সফরে গেছেন। এই সফরে পানি ও জ্বালানি মন্ত্রী আফগানিস্তানে বিদ্যুৎ আমদানির চুক্তি বাড়ানোর লক্ষ্যে তাজিকিস্তানের বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
এছাড়াও আফগানিস্তানের জ্বালানি, উৎপাদন ও উন্নয়ন নিয়ে একটি বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি।
গত সপ্তাহে মন্ত্রী আব্দুল লতিফ মনসুর উজবেকিস্তানের তাসখন্দ সফর করেছিলেন ও উজবেক কর্মকর্তাদের সাথে ২০২৩ সালের জন্য বিদ্যুৎ চুক্তির মেয়াদ বাড়িয়েছেন।
উল্লেখ্য; জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি এ সফর করছেন। সূত্র: বাখতার নিউজ এজেন্সি ও আমু











