ফ্রান্সে অবস্থিত তুরস্কের কনস্যুলেটে অজ্ঞাত ব্যক্তিরা পেট্রোল বোমা হামলা চালিয়েছে।
গত শুক্রবার (৬ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে আনাদোলু এজেন্সি জানিয়েছে।
তুরস্কের কনসাল জেনারেল আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, মাস্ক পরা প্রায় ছয় জন ব্যক্তি কনস্যুলেট ভবনে পেট্রোল বোমা ছুড়ে মারে। তৎক্ষণাৎ নিরাপত্তা কর্মীরা অ্যালার্ম বোতাম টিপলে ফরাসি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরো বলেন, “সৌভাগ্যবশত কোন দুর্ঘটনা ঘটেনি অথবা বস্তুগত কোন ক্ষতি হয়নি।”
তিনি মার্সেই পুলিশের সাথে যোগাযোগ করে একটি অভিযোগ দায়ের করেছেন। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে তারা হামলার তদন্ত শুরু করেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











