spot_img

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই হামলায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজখবর নেন। এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশের আইজিপি বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান খান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ