রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন। কোথাও যদি কোনো রকম কার্ড চুরি হয়, সঙ্গে সঙ্গে জানাবেন। আমি দ্রুতই ব্যবস্থা নেব।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে হবে। এটি একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে।

তিনি আরও বলেন, অন্যদের তুলনায় রংপুর এলাকার জনগণ একটু বেশি শান্তিপ্রিয়। তারা খুব নিরীহ ও শান্তিপ্রিয়। সেজন্য এখানকার নির্বাচন খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে এবং এটি একটি খুব বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ